ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

কুমিল্লায় ফিল্মি স্টাইলে ব্যাংক থেকে টাকা ছিনতাই

প্রতিনিধির নাম :

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা বুড়িচং উপজেলার নিমসার অগ্রণী ব্যাংকের কাউন্টার থেকে ফিল্মি কায়দায় রাজ্জাক মিয়া নামের এক কাচাঁমাল ব্যবসায়ীর কাছ থেকে কৌশলে ৫ লাখ ৬৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। সিসি ক্যামেরায় মাধ্যমে ছিনতাইকারীদের সনাক্ত করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১১ টায় টাকা চুরির ঘটনা ঘটে।
কাচাঁমাল ব্যবসায়ী রাজ্জাক পাবনা জেলার বাসিন্দা। তিনি নিমসার বাজারে কাচাঁমালের ব্যবসা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে শীর্ষনিউজকে জানান, অগ্রণী ব্যাংকের কাউন্টারে স্থানীয় একজন কাঁচামাল ব্যবসায়ী ৫ লাখ ৬৪ হাজার টাকা জমা দিতে আসে। তার আশে পাশে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। ব্যবসায়ীর পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক নিজে কিছু টাকা ফেলে দিয়ে ব্যবসায়ীকে টাকা উঠাতে বলে। ব্যবসায়ী টাকা উঠাতে নিচে বসলে ছিনতাইকারী টাকার ব্যাগটি নিয়ে দ্রুত কেটে পরে। সিসি টিভি ফুটেজে তাকে চিহ্নিত করা হয়। ছিনতাইকারীকে গ্রেফতার করার জন্য পুলিশ কাজ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
১৯ বার পঠিত হয়েছে