ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় ২৫ হাজার ইয়াবাসহ আটক ৫

প্রতিনিধির নাম :

কুমিল্লায় ২৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর ও কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার গোপালনগর এলাকায় পৃথক এ অভিযান চালায়।

গ্রেফতাররা হচ্ছে- জেলার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মো. হানিফ (৩০), ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৫), রেজাউল করিম (৪২), নাজমুল মিয়া (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের আলাল সরকার (৩০)।

শুক্রবার সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াৎ হোসেন।

তিনি আরও জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড়ো চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলা এলাকায় মহাসড়কে ডিবির এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি মাইক্রোবাসকে (চট্ট মেট্রো চ-১১-৮৫৩০) ধাওয়া করে আলেখারচর এলাকায় আটক করে এর চালক হানিফের শরীর তল্লাশি চালানো হয়। কিন্তু ইয়াবা না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে মাইক্রোবাসের পেছনের অংশে অতিরিক্ত চাকার রিংয়ের সাথে স্কচটেপ দিয়ে পেঁচানো ইয়াবার ৭টি প্যাকেট ১৪টি চুম্বকের টুকরো দিয়ে বিশেষ কৌশলে আটকানো অবস্থায় দেখানোর পর উদ্ধার করা হয়। ওই ৭টি প্যাকেটে ২০ হাজার পিস ইয়ারা ছিল। অপরদিকে জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর এলাকায় ডিবির এসআই সাইদুর রহমানের নেতৃত্বে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে যাত্রীবেশি শফিকুল ইসলাম, রেজাউল করিম, নাজমুল মিয়া ও আলাল সরকারকে আটক করে তাদের নিকট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান ও তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
১০ বার পঠিত হয়েছে