ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ

কুয়াকাটা মেরিন ড্রাই‌ভ প‌রিদর্শনে গিয়ে অ‌নিয়মের সত্যতা পেয়েছে দুদক

প্রতিনিধির নাম :

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নির্মাণাধীন মেরিন ড্রাইভ প‌রিদর্শন ক‌রে‌ছেন দুর্নী‌তি দমন ক‌মিশনের পটুয়াখালী কার্যাল‌য়ের এক‌টি টিম।

অভিযোগের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সকালে কুয়াকাটা পর্যটন পার্ক সংলগ্ন এই কাজ পরিদর্শন করেন দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্ব একটি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক খালিদ হোসেন, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকসহ স্থানীয় গণ্যমান্যরা।

স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভটি গত মে মাস থে‌কে দুই দফায় ভে‌ঙ্গে‌ছে প্রায় তিন ভা‌গের একভাগ। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত সেই মেরিন ড্রাইভ নির্মাণ নি‌য়ে শুরু থে‌কে স্থানীয়রাসহ পা‌নি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের আপত্তি ছিল। সেইসাথে অভিযোগ ছিল নানা অ‌নিয়‌মের।

পরিদর্শন শেষে সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার পর আজকে আমারা অভিযান চালাই। সরেজমিনে এসে আমরা যেটুকু পেয়েছি যে এটা একটি অপরিকল্পিত প্রজেক্ট। এই প্রজেক্ট ৪ কোটি ৮৬ লক্ষ টাকার। এর মধ্যে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেয়া হয়েছে যার পুরো অর্থই অপচয় হয়েছে। এই প্রজেক্টের শুরুতে একটি টেকসই পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল, যা করা হয়নি।

এ সময় দুদকে আসা অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে বলেন, আমরা মাঠে যে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছি এর রিপোর্ট উরদ্ধতন কর্তৃপক্ষের কাছে জমা দিব। পরবর্তীতে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৩৭ বার পঠিত হয়েছে