ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু

প্রতিনিধির নাম :

 স্টাফ রিপোর্ট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বিকেল চারটার দিকে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনশনে বসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা ড. এম এ রশীদ হলের সামনে জড়ো হতে থাকেন। সেখান থেকে তারা ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে তোষক, বালিশ, বেড কভার নিয়ে বসে পড়েন। তবে শিক্ষার্থীদের অবস্থানের আগে থেকেই স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক অবস্থান করছিলেন।

আমরণ অনশনের জন্য শিক্ষার্থীরা ওয়েলফেয়ার সেন্টারে এলে শিক্ষকরা আন্দোলনকারীদের কাছে যান। এ সময় শিক্ষার্থীরা কেন উপাচার্যের পদত্যাগের এক দফা চূড়ান্ত দাবিতে গেলেন, তা শিক্ষকদের ব্যাখ্যা করেন। শিক্ষকরা তাদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
১০ বার পঠিত হয়েছে