ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি ! Logo ১১ নম্বর ভরপাশা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়ায় জুবেল জমাদ্দারকে শুভেচ্ছা

কৃষি জমি থেকে মাটি উত্তালন, ড্রেজার মেশিন ধ্বংস-জরিমানা

প্রতিনিধির নাম :

চাঁদপুরের হাজীগঞ্জে আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তালনের অপরাধে নগদ ৬০ হাজার টাকা জরিমানা ও একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।

জানা গেছে, ড্রেজার মেশিন বসিয়ে আবাদী কৃষি জমি ধ্বংসের অপরাধে ড্রেজার মালিক শাহাজানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৬০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। শাহাজান ওই গ্রামের মিজি বাড়ীর বাসিন্দা।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
২১ বার পঠিত হয়েছে