ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

কোটা আন্দোলনে ছাত্রলীগকে বাড়াবাড়ি করতে না করেছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম :

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের বাড়াবাড়ির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সভাশেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন- ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান।এ ব্যাপারে ছাত্রলীগে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছে তিনি।রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ কথা বলেন।তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সংলাপ করতে হবে।খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না গিয়ে তা প্রতিহত করতে বিএনপির ঘোষণাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন ওবায়দুল কাদের।তিনি বলেন, এটি তাদের নতুন ষড়যন্ত্র। বিএনপি এতদিন বলেছে- খালেদা জিয়া ছাড়া নির্বাচনে যাবে না। এখন এক কাঠি বাড়িয়ে বলছে- নির্বাচন তারা প্রতিহত করবে। আমরা জনগণকে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করব।খালেদা জিয়ার মুক্তিসহ চারটি শর্তপূরণ হলে আগামী নির্বাচন হতে পারে- বিএনপিপন্থী বুদ্ধিজীবী ড. এমাজউদ্দীন আহমদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, দেশে কোনো শর্তযুক্ত নির্বাচন করা সম্ভব নয়, সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।বিএনপিকে কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলে দলটির অভিযোগের বিষয়ে আওয়ামী এ নেতা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল সভা-সমাবেশ করছে, আগামীতেও রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে। এ ব্যাপারে কেউ অনুমতি চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
২২ বার পঠিত হয়েছে