ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ

কোটা সংস্কার আন্দোলন, জাবিতে ছাত্রীদের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :

কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রদের মুক্তি, নিখোঁজ ছাত্রদের সন্ধান ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।রোববার বিকাল সাড়ে পাঁচটার পর ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’- ব্যানারে মিছিলটি প্রীতিলতা হলের সামনে থেকে শুরু হয়।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার সাথীর নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট, অমর একুশ, শহীদ মিনার, বঙ্গবন্ধু হল, বটতলা, কামালউদ্দিন হল, কেন্দ্রীয় লাইব্রেরি, সমাজবিজ্ঞান ভবন হয়ে প্রীতিলতা হলের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মেয়েরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের গ্রেফতারের প্রতিবাদ, তাদের মুক্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শ্লোগান দিতে থাকে।

এছাড়া মিছিল থেকে কোটা সংস্কার আন্দোলন গড়ে তুলতে সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে নানান শ্লোগান দেয়।

এর আগে রোববার দুপুর আড়াইটায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হুমকিদাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণসহ ৪ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গ্রগতিশীল ছাত্র জোট।

তাদের অন্যান্য দাবিগুলো হলো, সন্ত্রাস-সহিংসতা মুক্ত শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলো থেকে অছাত্রদের বিতাড়ন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
১৭ বার পঠিত হয়েছে