1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

ক্রাইস্টচার্চে হামলার প্রতিবাদে ‘সেজদা’ দিলেন ২ অমুসলিম ফুটবলার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৮ মার্চ, ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫০ জন। এমন ভয়াবহ হামলায় হতভম্ব পুরো বিশ্ব। দেশটির মানুষ এই হামলার প্রতিবাদ জানাচ্ছেন নানাভাবে। এবার এ হামলার প্রতিবাদ জানালেন নিউজিল্যান্ড ও ফিজির দুই অমুসলিম ফুটবলার।

প্রতিবাদকারী দুই ফুটবলার হলেন- মেলবোর্ন ভিক্টোরির কিউই স্ট্রাইকার কস্তা বারবারোস ও নিউজিল্যান্ডের ক্লাব ওয়েলিংটন ফনিক্সের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণা। দুজনেই অমুসলিম হলেও একই কায়দায় (সেজদা দিয়ে) গোল উদযাপন করেছেন।

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবল ‘এ’ লিগে খেলেন কিউই ফুটবলার বারবারোস। গত শনিবার রাতে ব্রিসবেন রোর’র বিপক্ষে দুই গোল করে মেলবোর্ন ভিক্টোরিকে ২-১ গোলের জয় এনে দেন তিনি। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করার পর হাঁটু গেড়ে বসে পড়েন তিনি, এরপর মাথা মাটিতে ঠেকিয়ে মুসলমানদের নামাজের মতো করে ‘সেজদা’ দেন। ওই মুহূর্তের ভিডিও এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে।

বারবারোসের মতোই একইভাবে ক্রাইস্টচার্চ হামলার প্রতিবাদ জানিয়েছেন ফিজি’র জাতীয় ফুটবল দলের অধিনায়ক রয় কৃষ্ণা। ‘এ’ লিগের ম্যাচে ওয়েলিংটন ফনিক্সের এই স্ট্রাইকারের গোলে ওয়েস্টার্ন সিডনিকে ৩-১ গোলে হারায় ফনিক্সরা। রবিবারের ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোলের দেখা পান কৃষ্ণা। এরপরই টাচ লাইনে ছুটে গিয়ে সেজদা দেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews