ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ক্রাইস্টচার্চ মসজিদে হমলার তদন্তের সহায়তায় অস্ট্রেলিয়ায় তল্লাশি

প্রতিনিধির নাম :

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার তদন্তে সহায়তা করতে নিজ দেশের নিউ সাউথ ওয়েলসের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে অস্ট্রেলিয়া। ক্রাইস্টচার্চের মসজিদে গত শুক্রবারের এ ঘটনায় হামলাকারী অস্ট্রেলিয়ার নাগরিক ব্যানটন ট্যারেন্টকে গ্রেপ্তার করে হত্যা মামলায় অভিযুক্ত করেছে নিউজিল্যান্ড পুলিশ।

christchurch mosque attack

এক বিবৃতিতে অস্ট্রেলিয় পুলিশ বলছে, তারা সোমবার সকালে স্যান্ডি বিচ ও লরেন্স শহরের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এ তল্লাশি চালানো কার্যক্রমের প্রধান উদ্দেশ্য হলো- নিউজিল্যান্ড পুলিশের চলমান তদন্ত কার্যক্রমে সহায়তা করা। এখান থেকে পাওয়া বিভিন্ন উপাত্ত তাদের সহায়তা করতে পারে।

জানা যায়, তল্লাশি চালানো নিউ সাউথ ওয়েলসের বাড়ি দুটিতে হামলাকারী ট্যারেন্টের বেড়ে ওঠা।

এদিকে ক্রাইস্টচার্চের ‘গান সিটি’ দোকানের মালিক জানান, অভিযুক্ত হামলাকারীর কাছে চারটি বন্দুক ও গুলি বিক্রি করেছেন। তবে পুলিশের ভেরিফাইড করা অনলাইন মেইল অর্ডার’ দেখেই তা বিক্রি করেছেন বলে দাবি করেন তিনি।

ডেভিড টিপল নামের ওই বিক্রেতা এক বিবৃতিতে বলেন, তিনি ক্রয় ও বিক্রয়ের সম্পূর্ণ বিবরণী পুলিশকে দিয়েছেন। সেখানে স্বয়ংক্রিয় রাইফেল বিক্রির তথ্য অন্তর্ভুক্ত নেই।

মসজিদের এ হামলার ঘটনায় তিনি ও তার দোকানের কর্মচারীরা শোকাহত ও ব্যথিত বলেও জানান বিক্রেতা টিপল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
১৫ বার পঠিত হয়েছে