ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

খাগড়াছড়িতে ইজতেমা শুরু বৃহস্পতিবার

প্রতিনিধির নাম :

জেলা পর্যায়ে তাবলিগ জামাতের ইজতেমার অংশ হিসেবে এবার খাগড়াছড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। জেলার এই ইজতেমাকে সফল করতে তাবলিগের সদস্যরা স্বেচ্ছাশ্রমে মাঠ, প্যান্ডেল, অস্থায়ী টয়লেট ও অজুখানা তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 আয়োজকদের থেকে জানা গেছে, জেলা সদরের জিরোমাইল মারকাজ মসজিদ সংলগ্ন এলাকায়  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইজতেমা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। ইতিমধ্যে ইজতেমায় আসা মুসল্লিদের সুবিধার্থে টানিয়ে দেওয়া হয়েছে ইজতেমা এলাকার মানচিত্র।
আগত ধর্মপ্রাণ মুসলমানরা যাতে তাদের নিজ নিজ অবস্থান খুঁজে পায় সেজন্য মানচিত্রে উপজেলাভিত্তিক নাম দিয়ে নির্দিষ্ট জায়গা দেখানো হয়েছে। এছাড়াও চিত্রে অস্থায়ী টয়লেট, অজুখানা ও খাওয়ার পানি কোথায় আছে তাও দেখিয়ে দেখানো আছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি  নিরাপত্তায় থাকবে পুলিশ। এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য দুইটি পুলিশ বক্স বসানো হয়েছে। ইজতেমা স্থলের পাশে বসবে অস্থায়ী দোকানপাট।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮
১৮ বার পঠিত হয়েছে