ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

খালিয়াজুরীতে স্কুলছাত্র দীপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির নাম :

নেত্রকোনার খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দীপু সরকার (১৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে দীপুর শিক্ষক ও সহপাঠিরা এসব কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও খালিয়াজুরী কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে দীপু সরকারকে ২৫ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা হত্যা করে। ঘটনার পর একই গ্রামের প্রনজিত সরকার রবীন্দ্রসহ ১৮ জনকে আসামি করে নিহত দীপুর বাবা বাদী হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিরও দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন- নিহত দীপুর বাবা মন্টু সরকার, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম ফালাক, স্থানীয় ইউপি সদস্য নীতেশ রঞ্জনসহ দীপুর সহপাঠিরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
১২ বার পঠিত হয়েছে