1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘দেশের ক্রিকেটে এগিয়ে চলায় তার প্রতিনিয়ত আশীর্বাদ ও শুভ কামনাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে বোর্ড।’বোর্ড আরও জানায়, প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের ক্রিকেটের উন্নতিতে অসাধারণ সমর্থন ও ক্রিকেট অবকাঠামোর উন্নতিতে এবং দেশব্যাপী খেলাধুলার উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন খালেদা জিয়া।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বেগম খালেদা জিয়ার দূরদর্শিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে। দেশের ক্রিকেট যে অগ্রগতির পথ ধরে এগিয়েছে, এজন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই শোকের মুহূর্তে পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews