ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

খালেদা জিয়ার সাজা বাতিলের দাবিতে বিএনপির মানববন্ধন

প্রতিনিধির নাম :

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার সকাল ১১টার দিকে জতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এসময় উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, রুহুল আলম চৌধুরীসহ আরও অনেকে।

ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশ নেতাকর্মীও মানববন্ধনে যোগ দেন। খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

উল্লেখ্য, মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত।

এছাড়া দুর্নীতির অপর মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত সোমবার খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
২০ বার পঠিত হয়েছে