ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

গাইবান্ধা জেলায় গ্যাস সংযোগের দাবিতে মানবব্ন্ধন

প্রতিনিধির নাম :

গাইবান্ধা জেলায়  গ্যাস সংযোগের দাবি জানিয়েছে ঢাকাস্থ ‘ভালোবাসি গাইবান্ধা’ নামে একটি সামাজিক সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটি এই দাবি জানায়।মানববন্ধনে বক্তারা বলেন, পার্শ্ববর্তী জেলায় গ্যাস সংযোগ থাকলেও গাইবান্ধা জেলায় নেই। সরকার উত্তরবঙ্গে গ্যাস সংযোগ দিলে গাইবান্ধা জেলাকেও এর অন্তর্ভুক্ত করতে হবে।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩০৪ (গাইবান্ধা-জয়পুরহাট) এলাকার এমপি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘আমরা রান্নার জন্য গ্যাস সংযোগ চাই না। আমরা চাই শিল্প প্রতিষ্ঠা করতে। গাইবান্ধায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, কমবে দারিদ্র্তার হার। উত্তরের শিল্প ও বাণিজ্যের অপার সম্ভবনা থাকার পরও গ্যাস সংযোগের অভাবে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, ‘ভালোবাসি গাইবান্ধা’র সভাপতি গোলাম আশিক যাদু, সাধারণ সম্পাদক আবুল হোসেন,, সাবেক সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সাংস্কৃতিক সম্পাদক মো,সাইফুল ইসলামখান প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮
৫ বার পঠিত হয়েছে