ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

গাজীপুরে ইসি নিরপেক্ষ নির্বাচন করবে, এটিই সরকারের প্রত্যাশা

প্রতিনিধির নাম :

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি-যুগান্তর

গাজীপুর সিটিতে নির্বাচন কমিশন (ইসি) একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে, এটিই সরকার প্রত্যাশা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এ সিটিতে যে প্রার্থী উন্নয়নের ধারা রক্ষা করতে পারবেন, ভোটাররা তাকেই বিজয়ী করবেন বলেও আশা করেন তিনি।রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।এদিন ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নিয়োগপ্রাপ্তদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন আসাদুজ্জামান খান কামাল।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার সদস্যরা সংসদ নির্বাচনে প্রত্যন্ত অঞ্চলে সবসময় দায়িত্ব পালন করে থাকেন। আগামী নির্বাচনেও আনসার সদস্যদের গুরুদায়িত্ব থাকবে। সে লক্ষ্যে আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর। সরকারের কর্মতৎপরতায় অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণের সুযোগ অর্জন করেছে। সরকারের এই বিরাট সাফল্যে অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও।কুচকাওয়াজ প্রদর্শনীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দীন মো. জাবেদ, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) একেএম মিজানুর রহমান, উপমহাপরিচালক (অপারেশন) দিলীপ কুমার বিশ্বাস ও ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (একাডেমি) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রী সেরা চৌকস, ড্রিল ও ফায়ারার হিসেবে মাহবুব-উজ জামান, মোহাম্মদ শাহাদাৎ হোসেন ও আশিকুর রহমান পুরস্কার প্রদান করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
২৫ বার পঠিত হয়েছে