ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

গাজীপুরে ফ্যান কারখানার বিস্ফোরণে নিহত ২

প্রতিনিধির নাম :

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে দুইজন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাইজুল ইসলাম (১৮) ও সামসুল (২০)। এদের মধ্যে সামসুলের বাবার নাম সাহেব আলী জানা গেলেও তাইজুলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে- রিপন (১৮), কবির (২৫), সাজ্জাদ (১৭), রাসেল (১৮), রায়হান খান (২৫), রিমন (২১), লালচান (২৫), মোশাররফ (১৮), তানজিনা (২২), সালমা (১৮), কাকলি (২০), রনি (২৫), আসিফ (১৮), আতিকুল (২০), আকতার (৪০), আকাশ (১৮), আলমগীর (২০) ও বাবু (১৮)।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ন্যাশনাল ফ্যান কারখানার ভেতরে হিট চেম্বারের বিস্ফোরণে দুইজন মারা যায় এবং অন্তত ২০ জন আহত হয়।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।

এদিকে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮
১৪ বার পঠিত হয়েছে