1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করলে হামলা চালানো হবে : হুঁশিয়ারি ইরানের ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প : ইউএসজিএস এপ্রিল মাসে তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে পৌঁছেছে ৩২.৩৭ শতাংশে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ

গোপালগঞ্জের ঘটনার পূর্বাভাস ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

অনলাইন ডেস্ক:  গোপালগঞ্জে ঘটে যাওয়া বড় ধরনের ঘটনার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো পূর্বাভাস ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে, সে ধরনের কোনো তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। তবে ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। “এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে কেউ প্রশ্ন তুললে, সে বিষয়ে সরকারের কিছু বলার নেই বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews