ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

গোপালগঞ্জে ডাকাতির সময় গ্রেপ্তার ৩, পুলিশ আহত

প্রতিনিধির নাম :

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে ডাকাতির সময় পুলিশ গুলি করে ও স্থানীয় জনতার সহায়তায় তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এসময় ডাকাতদের পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন।

সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন গুলিবিদ্ধ তোতা মন্ডল (৪৫), হারান মন্ডল (৩০), আবির হাসান (৩২)।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ধূসর ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ট্রাক ও বাসে ডাকাতি করছিল ৭/৮ জনের একটি ডাকাত দল।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে ডাকাত সদস্যরা ভাটিয়াপাড়ার দিকে রেললাইন ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও স্থানীয় জনতা তাদের পিছু নেয়। ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তাদের ছোড়া পাথরের আঘাতে পুলিশের কনস্টেবল আজিজুল ইসলাম মাথায় মারাত্মক আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ডাকাত সদস্য তোতা মন্ডলের পায়ে গুলিবিদ্ধ হয় পড়ে যান। পরে তাকেসহ অন্য দুজনকে স্থানীয় জনতা ধরে গণধোলাই দেয়।

গ্রেপ্তারকৃত আহত তিন ডাকাত সদস্যকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে এবং আহত পুলিশ সদস্যকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
৭ বার পঠিত হয়েছে