ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স

গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত

প্রতিনিধির নাম :

 স্টাফ রিপোর্ট :গোপালগঞ্জ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় ও সুনাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি
বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ১০টার দিকে একই মহাসড়কের সুনাশুর নামক স্থানে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুইটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ৫ জন যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
৩৯ বার পঠিত হয়েছে