ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে বাবা-মাকে জিম্মি করে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

প্রতিনিধির নাম :

বৃদ্ধ বাবা-মাকে জিম্মি করে সিলেটের গোলাপগঞ্জে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে প্রতিবেশী তরুণ। এ ঘটনায় ওই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার তরুণ শাব্বির আহমদ (১৮) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

সোমবার দুপুরে রণকেলী থেকে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগে

রোববার রাত ৩টার দিকে উপজেলার নুরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।এদিকে ধর্ষণের শিকার ওই শিশুকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে হাসপাতালের ওসিসিতে রয়েছে।

জানা যায়, রোববার রাতে একই এলাকার অভিযুক্ত শাব্বির আহমদ (১৮) ওই শিশুটির ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এরপর শিশুর বৃদ্ধ মা-বাবাকে জিম্মি করে শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশু ও তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।

সোমবার সকালে বিষয়টি থানা পুলিশকে জানালে এসআই হেলালের নেতৃত্বে দুপুরে রণকেলী থেকে ধর্ষক শাব্বির আহমদকে (১৮) গ্রেফতার করে।

এ ব্যপারে থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন জানান, ঘটনার পর আমরা অভিযুক্ত শাব্বিরকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
১০ বার পঠিত হয়েছে