ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

গ্রিজমানের জার্সি পেলেন কুতিনহো

প্রতিনিধির নাম :

নতুন মৌসুম শুরু হওয়ার আগে বার্সেলোনায় সাত নম্বর জার্সি পেয়েছেন ব্রাজিলীয় মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। ক্লাবটির হয়ে সর্বশেষ সাত নম্বর জার্সি পরেছিলেন তুরস্কের আরদা তুরান।

চলতি বছরের জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমান কুতিনহো। এর মধ্যে হাভিয়ের মাসচেরানো কাতালান ক্লাবটি ছাড়লে তার ১৪ নম্বর জার্সিটি পেয়েছিলেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা।

বার্সেলোনায় এ জার্সি পরা তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন লুইস ফিগো, হেনরিক লারসন, ডেভিড ভিয়া। ২০১৫ সালে তুরান আসার আগে জার্সিটি ছিল স্প্যানিশ ফরোয়ার্ড পেড্রোর গায়ে। বার্সেলোনায় এসে দ্রুতই নিজেকে মানিয়ে নেয়া কুতিনহো গত মৌসুমে দলের লা লিগা জয়ে ১৮ ম্যাচে আট গোল করে অবদান রাখেন।

ব্রাজিলের হয়ে রাশিয়া বিশ্বকাপেও দ্যুতি ছড়ান কুতিনহো। দুটি গোল করে সেলেকাওদের কোয়ার্টার ফাইনালে ওঠায় বড় অবদান ছিল এই প্লেমেকারের। তবে বার্সায় কুতিনহো সাত নম্বর জার্সিটি পেয়েছেন কপালগুণেই।

তুরান চলে যাওয়ার পর আঁতোয়া গ্রিজমানের জন্য সাত নম্বর জার্সি তুলে রেখেছিল বার্সা। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড শেষ পর্যন্ত বার্সায় যোগ দেননি। সেটাই সাপে বর হয়েছে কুতিনহোর জন্য।

503Shares
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
১১ বার পঠিত হয়েছে