ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামসহ ৬ জেলায় ভূমিকম্প

প্রতিনিধির নাম :

হঠাৎ রোববার সকালে ভূমিকম্পে চট্টগ্রামসহ ছয় জেলা কেঁপে উঠল। সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।

আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল জানতে চাইলে তিনি বলেন, তারা স্থায়িত্বকাল রেকর্ড করেন না।

চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা গৃহবধূ আফরোজা জামান বলেন, পারিবারিক কাজ করছিলাম- এমন সময় দেখি ভবনটি দুলছে। ভূমিকম্প বুঝতে পেরে সবাইকে নিয়ে দ্রুত বাইরে চলে যায়।

এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
৩ বার পঠিত হয়েছে