ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড : ঘুম থেকে চিরঘুমে ৮ জন

প্রতিনিধির নাম :

দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চাক্তাইয়ের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রোববার এ ঘটনা ঘটে।

নিহতদের সাতজনই দুটি পরিবারের সদস্য বলে জানিয়েছে দমকল বাহিনী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জসিম উদ্দিন জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে চাক্তাই ভেড়ামার্কেট বস্তিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে অন্তত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বস্তিতে শ্রমজীবী মানুষরা থাকতেন। ঘটনার সময় নিহতরা ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়েই তাদের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
১১ বার পঠিত হয়েছে