ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

চরবাগডাঙ্গা ইউনিয়ন ফাটাপাড়া গ্রামে সাখাওয়াত হোসেন গ্রেফতার

প্রতিনিধির নাম :

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএনসি। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ওই ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন এ তথ্য জানান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন মো. জুয়েল রানা। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি পাশের দেশ ভারত থেকে হেরোইন-ইয়াবা বাংলাদেশে আনেন। দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন তার সহযোগীরা। জুয়েল এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। ভারত-বংলাদেশ দু’দেশেই তার শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বিজিবির সহায়তায় চরবাগডাঙ্গার ফাটাপাড়ার একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়।
এ অভিযানে বাড়িটি তল্লাশি করে ৩ কেজি ৩০০ গ্রাম হেরোইন ও নগদ আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সিন্ডিকেটের অন্যতম সদস্য সাখাওয়াত হোসেন শাখানকে আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদক সম্রাট জুয়েল রানা ও তার বোনজামাই আব্দুল্লাহকে পলাতক আসামি করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
৯ বার পঠিত হয়েছে