ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:

চাঁদপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৭

প্রতিনিধির নাম :

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন বৈঠকের সময় জঙ্গি সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ল্যাপটপ, দুটি পেনড্রাইভ ও ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশিদ জানান, গতকাল শনিবার রাতে পৌরসভার উত্তর কেরোয়া এলাকার সৌদিপ্রবাসী মো. আবু রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।তাঁরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের মো. কাউসার হামিদ (১৯), কুমিল্লার হোমনার মাহমুদুর রহমান (২৪), নারায়ণগঞ্জের সদর থানার মো. রাশেদুল ইসলাম (২৫), ময়মনসিংহের নান্দাইলের কামরুল হাসান (২৭), কিশোরগঞ্জের কুলিয়ারচরের নেয়ামত উল্লা (২৬), টাঙ্গাইলের নাগরপুরের মো. হাবিবুর রহমান (৩০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মো. ফজলুল করিম (৩০)।

চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে জানান, এই সাতজন তাঁদের সংগঠনের সদস্য সংগ্রহে এসে গোপনে ফরিদগঞ্জের কাউসার হামিদের বোনজামাই আবু রায়হানের বাড়িতে বসে কাজ করছিলেন। খবর পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়া ল্যাপটপ, পেনড্রাইভে জঙ্গি কার্যক্রমের তথ্য আছে। গ্রেপ্তার ব্যক্তিরা কখনও নিজেদের আনসারউল্লা বাংলা টিম আবার কখনো আল কায়েদা বাংলাদেশের সদস্য বলে দাবি করেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
১৬ বার পঠিত হয়েছে