ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রতিনিধির নাম :

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানা সূত্রে নিশ্চিত করেছে।

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের বাকিলা গোঘরা গ্রাম নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৃত নাজির হোসেন পাটওয়ারীর ছেলে এলেম হোসেন (৪৫) তার একমাত্র ছেলে মো. একরাম হোসেন (২৭), একই উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই কাজী বাড়ীর মৃত গোলাম মোস্তফার ছেলে আবু সুফিয়ান (৩৬)।

আহতরা হলো একই উপজেলার পাটওয়ারী বাড়ীর সলেমান পাটওয়ারীর ছেলে বিল্লাল হোসেন ও অজ্ঞাতনামা সিএনজি চালক।

ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হোসেন জানান, নিহতরা সবাই চাঁদপুরে বর্শি দিয়েতে মাছ ধরার জন্য যাচ্ছিল। তারা রাত ৩টায় ওয়ারুক থেকে সিএনজি যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। রাতের বেলায় ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স রাস্তার উপর এলোমেলোভাবে মাটি ফেলে রাস্তা সরু করে রাখায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক কি গাড়ীর সাথে সিএনজির সংঘর্ষ ঘটেছে এমন কথা কেউ নিশ্চিত করে বলতে পারছে না।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, ধারনা করা হচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাক সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়ার পর চাপা দিয়ে চলে গেছে। এতে করে সিএনজির পেছনের সিটে বসা পিতা-পুত্রসহ একই এলাকার ৩জন ঘটনাস্থলেই নিহত হয়।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
১১ বার পঠিত হয়েছে