ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

চালকবিহীন গাড়িতে হোম ডেলিভারি

প্রতিনিধির নাম :

প্রযুক্তির কল্যাণে মানুষের জীবনে এসেছে গতি। কিন্তু এই গতিতেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এবার স্বচালিত হোম সার্ভিসের চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদরা। এরই ধারাবাহিকতায় দেশটির একটি কোম্পানি পরীক্ষামূলক রাস্তায় স্বচালিত গাড়ি চালানোর অনুমতি পেয়েছে। স্বচালিত এ গাড়িতে নেই কোনো স্টিয়ারিং হুইল, নেই ব্রেক কষার কোনো প্যাডেল। এমনকি কোনো সাইডমিররও নেই। নিউরো নামের কোম্পানিটি এ গাড়িটি তৈরি করেছে হোম ডেলিভারি সার্ভিস চালু করতে।

গাড়িটির নাম দেওয়া হয়েছে আর-টু। এটি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে পরীক্ষা করা হবে। চালকবিহীন এ গাড়িতে মানুষের বসার বা চালানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর আগে চালকবিহীন যতো গাড়ি চালু করা হয়েছে তাতে এমন ব্যবস্থা রাখা হয়েছে, যাতে দরকার হলে একজন চালক গাড়িটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। আর-টু সেদিক থেকে একেবারেই ব্যতিক্রম। তবে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী এলেইন চাও বলেছেন, যেহেতু গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র ২৫ মাইল, তাই এ ধরনের নিয়ম এই গাড়িটির ক্ষেত্রে প্রয়োগ করার কোনো মানে হয় না। কিন্তু ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট বলেছে, এটি যখন রাস্তায় পরীক্ষামূলক চালানো হবে, তখন এর ওপর অনেক বেশি নজরদারির ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, এই আর-টু কখন কোথায় পরীক্ষা করা হচ্ছে তা সেখানকার লোকজনকে জানাতে হবে। নিউরোর অন্যতম প্রতিষ্ঠাতা ডেভ ফারগুসন একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, চালকবিহীন গাড়িটির ক্ষেত্রে এ সিদ্ধান্তটি একটি মাইলফলক হয়ে থাকবে। গাড়ি চলাচলের বিদ্যমান নিয়মকানুনের অবশ্যই আধুনিকায়ন দরকার, কারণ কোনো চালক বা আরোহী ছাড়া একটি গাড়ি রাস্তায় চলবে, এটা কখনো আমাদের কল্পনাতেই ছিল না। কাজেই নিরাপদে ব্যবহারের জন্য স্বচালিত গাড়ির প্রযুক্তি নিয়ে যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। সব থেকে বড়ো কথা স্বচালিত গাড়িতে হোম সার্ভিস চালু হলে ডেলিভারি চার্জও কমে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
৪১ বার পঠিত হয়েছে