ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চায়ের কাপে ঝড়, পুলিশসহ আহত আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী

প্রতিনিধির নাম :

মাগুরার মহম্মদপুরে চা খাওয়া কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে দুই ঘণ্টাঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন।

বুধবার উপজেলার কালুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালুকান্দি মোড়ের একটি চায়ের দোকানে মঙ্গলবার বিকালে ওই গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে তারিকুলের সঙ্গে উরুড়া গ্রামের তৈয়বের ছেলে ঝন্টুর চা খাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে ঘটনার পর দিন বুধবার সকালে আক্কাস মোল্যার ভাটার সামনে আওয়ামী লীগ নেতা বাহাজউদ্দিনের নেতৃত্বে কালুকান্দি গ্রামের সমর্থকের সঙ্গে টুকুর উরুড়া গ্রামের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড গুলি বর্ষণ ও পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করে। দুই ঘণ্টব্যাপী এ সংঘর্ষে পুলিশের আট সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন। এ সময় সাতটি বাড়িঘর ও দুটি ইটভাটায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছন্টু শিকদার(৩৮), খসরু শিকদার(৩৫), মজনু শিকদার(২৫), জুয়েল(১৪), মঞ্জু মোল্যা(৪৪), জহুর বিশ্বাষ(২৮), ইকরামুল মন্ডল(২২), হাফিজুর খান(৩৫), আজিজুল(২০), মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া পুলিশের এসআই হাফিজ ও এসআই আজমসহ মোসলেম, ফজলু শিকদার, বাহাজ উদ্দিন, গোলাম রব্বানী, তারিকুল এবং ইদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে