ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

চিকিৎসক হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

প্রতিনিধির নাম :

চট্টগ্রামের সীতাকুণ্ডে নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নামের এক ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি চিকিৎসক শাহ আলম হত্যাকাণ্ডের প্রধান আসামি বলে জানা গেছে।

বুধবার ভোরে সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি সংবাদমাধ্যকে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‌্যাব- ৭ এর টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে ডা. শাহ আলমকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে চলে যায়। একদিন পর অজ্ঞাত পরিচয়ের লাশ হিসেবে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সেখানে তার লাশ শনাক্ত করা হয়।

ডা. শাহ আলম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবের মদিনা হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছর ১৭ জানুয়ারি সীতাকুণ্ডে নিজ গ্রামে শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার’ নামে একটি ক্লিনিক চালু করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
২৮ বার পঠিত হয়েছে