ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

চীনের সঙ্গে টিকার চুক্তি হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১২ জুন) ‍দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চুয়ালি সভায় এ কথা জানান মন্ত্রী। তবে কবে-কোথায় এ চুক্তি হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সে জন্য আমরা কয়েকটা মিটিংও করেছি। এ সময় চীনের টিকার দাম ফাঁস হওয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, ডিসক্লোসার এগ্রিমেন্ট অবশ্যই মানতে হবে, না মানলে অনেক মাশুল দিতে হবে।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিজমের অভাব নেই।
টিআইবির বিরুদ্ধে ভুল তথ্য দেয়া ও মিথ্যাচারের অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ আমাদের প্রশংসা করলেও টিআইবি এয়ারকন্ডিশন রুমে বসে আমাদের সমালোচনা করে প্রতিবেদন দিয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয়। টিকা দেওয়ার স্বচ্ছতার অভাব, বেড বাড়ানো হয়নি- টিআইবির এমন মন্তব্য জনগণকে ভুল বার্তা দেয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
২৩ বার পঠিত হয়েছে