1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

খেলাধুলা ডেস্ক:  সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। যে কারনে আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু নাটকীয় ম্যাচটিতে ৪-৩ গোলে জয়ী হয়ে বাংলাদেশ আগের ম্যাচের অনেকটা প্রতিশোধই নিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।  প্রথম রাউন্ডে ভারত ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করেছিল। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ইনজুরি টাইমে প্রীতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এর আগে ম্যাচের শুরুতেই গোল দিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। প্রথম মিনিটে মামনি চাকমার লম্বা পাসে পূর্ণিমা মার্মা হেডের সাহায্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন (১-০)। ৭ মিনিটে আনুশকা কুমারির শট ক্রসবারে লেগে ফেরত আসে। দুই মিনিট পর রক্ষনভাগের ভুলে আনুশকা কোনাকুনি শটে ভারতকে সমতায় ফেরান (১-১)। ৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ (২-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের লিড বাড়ান প্রীতি। লম্বা পাস থেকে দারুন ফিনিশিংয়ে প্রীতি নিজের প্রথম গোল করেন (৩-১)। ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানীর মাথার উপর দিয়ে বল জালে পাঠালে ভারত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় (৩-২)। ৮৯ মিনিটে আরো একটি দুরপাল্লার শটে বাংলাদেশ গোল হজম করে। জুলান নংমাইথেমের গোলে এবার ম্যাচে সমতা ফেরায় ভারত (৩-৩)।

ইনজুরি টাইমে প্রীতির শট ভারতীয় গোলরক্ষক মুন্নীর হাত ফসকে পোস্টে লেগে জালে প্রবেশ করলে দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে অর্পিতার দল।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ভারতের সংগ্রহ ছিল ১৫। সম সংখ্যক ম্যাচে বাংলাদেশ চার জয়, এক ড্র ও এক পরাজয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। ভূটানের সাথে ড্র না করলে বাংলাদেশেরও সংগ্রহে থাকতো ১৫ পয়েন্ট। তখন হেড টু হেড ও গোল ব্যবধানে শিরোপা নির্ধারিত হতো।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews