ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:  সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকার নয়াপলনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে। সোমবার (১৪ জুলাই) দুপুর থেকেই নয়াপল্টনে জড়ো হন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে আশপাশের এলাকা। মিছিল শুরু হয় বিকেল সাড়ে তিনটার দিকে।

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল।

বিএনপি কার্যালয়ের সামনের ছাত্রদলের ব্যানার, ফেস্টুন আর নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। নেতাকর্মীদের চাপে আশপাশের এলাকায় তীব্র যানযট সৃষ্টি হয়। মিছিলে উপস্থিত আছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মিছিলের কারণে রাজধানীতে বিকেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
১৭ বার পঠিত হয়েছে