ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

জনতার ঢল নামবে বলে আশাবাদ

প্রতিনিধির নাম :

লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে এক সপ্তাহ আগে আবেদন করলেও শেষ মুহূর্তে গতকাল কাজীরদেউরীস্থ মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সমাবেশের জন্য কাক্সিত লালদীঘি ময়দান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

এ দিকে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশস্থল পরিদর্শন করেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। পরে বিএনপি কার্যালয়ে প্রস্তুতি সভায় ঐক্যফ্রন্ট নেতারা অভিযোগ করে বলেন, সমাবেশের অনুমতি চেয়ে এক সপ্তাহ আগে আবেদন করার পরও লালদীঘির মাঠে অনুমতি দেয়নি পুলিশ। অবশেষে সমাবেশের এক দিন আগে জানানো হয়েছে, বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা যাবে।

ঐক্যফ্রন্ট চট্টগ্রামের সমন্বয়ক ও মহানগর বিএনপি সভাপতি ডা: শাহাদাত হোসেন জানান, আগামীকালের সমাবেশে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের নেতারা অংশ নেবেন। সমাবেশের স্থানের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় প্রচারের সুযোগ না পেলেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেবেন বলে আশা করেন চট্টগ্রাম বিএনপির এই নেতা।

প্রস্তুতি সভা : এ দিকে আজকের সমাবেশ ঘিরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, দমনপীড়ন চালিয়ে এবং গায়েবি মামলা দিয়ে বিএনপিকে নিñিহ্ন করা যাবে না। মামলা, হামলা ও পুলিশি হয়রানি উপেক্ষা করে চট্টগ্রামবাসী জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করে চট্টগ্রাম থেকে সরকার পতনের সাইরেন বাজাবে।

গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রামের বিভাগের আওতাধীন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি চট্টগ্রামের সব নেতকর্মীকে ভয়ভীতি উপেক্ষা করে জাতীয় ঐক্যফ্রন্টের এ সমাবেশকে সফল করার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মো: নাছির উদ্দিন, মো: শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক ফজু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিএনপি নেতা এম এ হালিম, চাকসু ভিপি নাজিম উদ্দিন, অধ্যাপক ইউনস চৌধুরী, মনিরুল ইসলাম ইউসুফ, নগর বিএনপির যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা মীর্জা মো: আকবর, ডা: খুরশিদ জামিল চৌধুরী, নূর মোহাম্মদ, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
৪ বার পঠিত হয়েছে