ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

জন্মদিনে আলো ছড়ালেন এমবাপ্পে

প্রতিনিধির নাম :

নিজের ১৯তম জন্মদিনে আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। একইদিন পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন এডিনসন কাভানি। এই দুজনের নৈপুণ্যে ফরাসি লিগের ম্যাচে কায়েনকে ৩-১ গোলে পরাজিত করে শীর্ষস্থান আরো মজবুত করেছে পিএসজি।

ঘরের মাঠে খেলার ২১তম মিনিটে কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। দুর্দান্ত গতি এবং স্কিলের সমন্বয়ে উরুগুয়ে ফরোয়ার্ডকে গোলের সুযোগ করে দিয়েছিলেন বার্থডে বয় এমবাপ্পে।

বিরতির পরপরই স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। খেলার ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির নতুন রিক্রুট। ৮১তম মিনিটে ইউরির গোলে বড় জয় নিশ্চিত করে ফেলে উনাই এমেরির দল। খেলার শেষ মুহূর্তে সফরকারী দলের হয়ে পেনাল্টি থেকে ইভান সানতিনি গোল করলে সেটি শুধু পরাজয়ের ব্যবধানই কমায়।

পিএসজির হয়ে এখন পর্যন্ত কাভানির গোলসংখ্যা ১৫৫। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা জ্লাতান ইব্রাহিমোভিচের চেয়ে একটি কম। আগামী বছরের শুরুতেই ইব্রাকে ছাড়িয়ে চূড়ায় উঠতে পারবেন কাভানি।

এই জয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করল পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে গত মৌসুমের চ্যাম্পিয়ন মোনাকো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
২৬ বার পঠিত হয়েছে