1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করলো অনূর্ধ্ব-১৭ নারী দল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

খেলাধুলা ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। গত বুধবার থিম্পুতে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে। জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্য গোলটি সুরভী আকন্দ প্রীতির। চাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষকের দৃঢ়তায় বাংলাদেশ গোলের খাতা খুলতে পারছিল না। দ্বিতীয় মিনিটেই ডান দিক দিয়ে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়া শট আটকে দেন ভুটান গোলকিপার।

পঞ্চম মিনিটে সোনাম কুয়েনদের দুর্বল শটও গ্লাভসে জমাতে গিয়ে তালগোল পাকাতে বসেছিলেন গোলকিপার মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে আটকান তিনি। ১৯ মিনিটে ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে প্রীতির শট ঠেকান গোলকিপার। ৩৩তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। প্রথমার্ধের ইনজুরি আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি।

৫৪ মিনিটে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপি। গোল শোধে মরিয়া ছিল স্বাগতিক ভুটান ৬১ মিনিটে ব্যবধান কমায় (২-১)। ৬৬ মিনিটে আবারও আলপি আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্ণার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে প্লেসিংয়ে ৩-১ করেন আলপি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews