ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জরাজীর্ণ ঘরে চলছে ইফার প্রাক প্রাথমিক স্কুলের শিক্ষা কার্যক্রম

প্রতিনিধির নাম :

চারপাশে বাঁশের চটার বেড়া, উপরে টিনের ছাউনি। মেঝেতে পাটের চট বিছানো। ভাঙাচোরা ব্লাক বোর্ড। মাটির মেঝেতে শীতের সকালে এমনই ঘরে কেশবপুরে ইসলামিক ফাউন্ডেশনের ৬৩টি প্রাক-প্রাথমিক স্কুলের শিশু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলছে। কর্তৃপক্ষের অবহেলার পরও শিক্ষিকারা ঝরেপড়া রোধে শিক্ষার্থীদের পাঠদান করে প্রাথমিক স্কুলে পড়ার সুযোগ সৃষ্টিতে ভূমিকা রেখে চলেছেন।

জানা গেছে, ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশবলে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৃহত্ প্রকল্প। শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমামদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ১৯৯৩ সালে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক ও ঝরে পড়া কিশোর-কিশোরী এবং অক্ষরজ্ঞানহীন বয়স্কদের জন্য মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করে। পরবর্তীতে এ প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের আপামর জনসাধারণকে নাড়া দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে তার প্রত্যক্ষ হস্তক্ষেপে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। সারাদেশের ন্যায় কেশবপুরেও এ প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক, সহজ কোরআন শিক্ষা, বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের অবহেলার কারণে চাহিদামতো শিক্ষা উপকরণ সরবরাহ না করায় শিক্ষার্থীদের পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।

গত ৮ জানুয়ারি সরেজমিনে এ প্রকল্পের কয়েকটি প্রাক-প্রাথমিক স্কুল পরিদর্শনকালে এ চিত্র ফুটে ওঠে। উপজেলার আটন্ডা গ্রামের সোলাইমান হোসেনের বাড়িতে শিক্ষিকা রহিমা খাতুন প্রাক-প্রাথমিক স্কুলে শিশু শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। এ প্রকল্প বাস্তবায়নে তিনি নিজের তৈরি ঘরে শিক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পাঠদান করান। ঘরটি টিনের ছাউনি হলেও মেঝে মাটির। চারপাশে বাঁশের চটার বেড়া। তিনি এর ওপর চট বিছিয়ে শীতের সকালে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। তিনি আরবি, বাংলা, অঙ্ক ও ইংরেজি বিষয়ে পাঠদান করান। তার প্রচেষ্টায় এ কেন্দ্রে চাহিদার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী পড়াশুনা করে থাকে। শিক্ষার্থী লাবিবা সুলতানা ঐশী, মরিয়াম খাতুন, তারিন জামান জেবা, আব্দুল আওয়ালসহ অধিকাংশ শিক্ষার্থী শীতে জড়োসড়ো হয়ে বসে আছে। একটি ব্লাক বোর্ড থাকলেও তা জরাজীর্ণ। এরপরও ওই শিক্ষিকা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। শুধু ওই স্কুল নয়, উপজেলার অধিকাংশ স্কুলের এ বেহাল দশা।

ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার সুপারভাইজার আশিকুর রহমান বলেন, এ উপজেলায় ৬৩টি প্রাক-প্রাথমিক স্কুল, ৮৮টি সহজ কোরআন শিক্ষা ও একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র চালু রয়েছে। প্রাক-প্রাথমিকে সাড়ে ৪ বছর থেকে সাড়ে ৫ বছরের বাচ্চারা লেখাপড়া করে থাকে। ব্লাকবোর্ড নষ্টের কথা তিনি স্বীকার করে বলেন, গত ডিসেম্বর মাসে প্রতিটি স্কুলের চাহিদাপত্র নিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। খুব তাড়াতাড়িই এসব সমস্যার সমাধান হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
৫ বার পঠিত হয়েছে