ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ দুই ব্যক্তি আটক Logo দক্ষিণ সড়আফ্রিকায়ক দুর্ঘটনায় নিহত ২১ Logo শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির Logo গাজার ধ্বংসস্তূপ থেকে ১৭ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার Logo পিরোজপুরে প্রধানমন্ত্রী প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ Logo চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

জাপানের আমদানিকৃত পোশাক খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের : রাষ্ট্রদূত

প্রতিনিধির নাম :
জাপানের রাজধানী টোকিওতে আজ সোমবার থেকে শুরু হওয়া ‘ফ্যাশন ওয়ার্ল্ডটোকিও -২০১৮তে অংশ নিয়েছে বাংলাদেশ। মেলা চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। সকালে মেলার বাংলাদেশি প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। পরে তিনি মেলায় বাংলাদেশের স্টলগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশের ৮টি তৈরি পোশাক ও চামড়া শিল্প প্রতিষ্ঠান তাদের উন্নতমানের দ্রব্যের সম্ভার নিয়ে টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত এই মেলায় অংশগ্রহণ করছে। পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের আধুনিক ও নতুন ডিজাইনের পোশাক সামগ্রী এবং চামড়া শিল্প প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন রুচিসম্মত ও উন্নতমানের দ্রব্যাদির প্রদর্শন করছেন।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের সহযোগিতা করছেন। মেলাটি দুদেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের ও ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়ক ভূমিকা পালন করবে।
উদ্বোধনের পর মেলার সেমিনার ভেন্যুতে জাপানের বাজারে বাংলাদেশের পোশাক খাতের সম্ভাবনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা স্বাগত বক্তব্য দেন। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহকে রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক বিশেষ করে নিটওয়্যার প্রতিষ্ঠানগুলো অত্যন্ত যত্ন সহকারে জাপানের জন্য পণ্য তৈরি করছে এবং নিটওয়্যার জাপানের এক নম্বর রফতানি পণ্য হওয়ায় বাংলাদেশ গর্ববোধ করে।
তিনি আরো জানান, জাপানের মোট তৈরি পোশাক আমদানির শতকরা ৫.৯ ভাগ সরবরাহ করে বাংলাদেশ। এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জাপানের পোশাক খাতে বাংলাদেশের প্রবৃদ্ধি ১২৮.২%, যা রফতানিকারক দেশসমূহের মধ্যে সর্বোচ্চ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পোশাক শিল্প প্রতিষ্ঠানগুলো বিশ্বের স্বনামধন্য ব্রান্ডের জন্য পণ্য তৈরি করছে এবং আমরা তা জাপানের জন্যও করতে চাই। এই মেলা জাপানে বাংলাদেশী উন্নতমানের পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণে এবং জাপান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক আরো গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে অন্যদের মধ্যে আলোচনা করেন জেট্রোর গবেষণা বিষয়ক ব্যবস্থাপক তমোফুমি নিশিজাওয়া, ইউনিডোর শিল্প উন্নয়ন কর্মকর্তা ইকুয়ে তোশিনাগা, জাপান টেক্সটাইল ইম্পোরটারস অ্যাসোসিয়েশন এর সিনিয়র গবেষক ইয়োশিয়াকি কামিয়ামা এবং ক্যাট অ্যাপারেল বাংলাদেশ‘র  সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক আতসুইউকি সানো।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
১৮ বার পঠিত হয়েছে