ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার Logo ইরানে সরকারবিরোধী ২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর Logo মাগুরায় ৫০৭ কোটি টাকা ভুয়া বিদ্যুত বিল, জিএম বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

জিম্বাবুয়ে সফরে সিনিয়ররা ছুটি চাইলে বিবেচনা করবে বোর্ড’

প্রতিনিধির নাম :

স্পোর্টস ডেস্ক : করোনাকালের বাস্তবতা, টানা খেলার ক্লান্তি আর ব্যস্ত শিডিউলকে মাথায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ক্রিকেটাররা বিশ্রাম চাইলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিশ্চিত করেছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এ ছাড়া ক্রিকেটাররা চাইলে পরিবারকে নিয়েও জিম্বাবুয়ে যাওয়ার সুযোগ রেখেছে বোর্ড।

বদলে যাওয়া পৃথিবীতে এখন আর কোনোকিছুই নেই আগের মতো। বাস্তবতা মেনে মাঠে খেলা ফিরেছে ঠিকই তবে বায়োবাবল নামক আবদ্ধ দুনিয়ায় রুদ্ধ ক্রিকেটারদের স্বাভাবিক জীবন। বিচ্ছিন্ন পরিবার থেকে, বিচ্ছিন্ন স্বাভাবিক জীবনও। ক্রিকেটারদের ব্যস্ত শিডিউলের শুরুটা গেল বছর অক্টোবরে। এরপর গত ৮ মাসে দুটি ঘরোয়া টুর্নামেন্ট ও ৪টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে টাইগাররা। সবই হয়েছে বায়োবাবলে। চলছে ঢাকা প্রিমিয়ার লিগ, এরপরই জিম্বাবুয়ের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও আছে আরও ৪ সিরিজ। করোনার পরিস্থিতি উন্নতি না হলে সবই হবে বায়োবাবলে। টানা ম্যাচে ক্লান্তি আর পরিবার থেকে এত দীর্ঘসময় দূরে থাকায়, ক্রিকেটাররা ভুগতে পারেন অবসাদে। যার প্রভাব পরতে পারে ম্যাচে। তাইতো আসন্ন জিম্বাবুয়ে সিরিজে কেউ ছুটি চাইলে বিষয়টি ইতিবাচক হিসেবেই নেবে বিসিবি।
বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জৈবসুরক্ষা বলয়ে থাকা। যারা জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার তারা অনেক দিন এই বলয়ে। আর কতদিন ধরে এই বলয়ে থাকবে, সেটা হিসেব করে দেখেন আসলেই কঠিন বিষয়। তাদের ঘুরিয়ে ফিরিয়ে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে।’
তবে বিকল্প একটা ভাবনাও আছে বোর্ডের। ক্রিকেটারদের চাঙা রাখতে জিম্বাবুয়ে সফরে অনুমতি দিচ্ছে পরিবারকে সঙ্গে নেওয়ার।
সব ঠিক থাকলে চলতি মাসের শেষে জিম্বাবুয়ে যাবে টিম টাইগার্স। সফরে একটি টেস্ট ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
২১ বার পঠিত হয়েছে