ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

জীবন বাঁচাতে তিন ঘণ্টা সাঁতরিয়ে বাংলাদেশে

প্রতিনিধির নাম :

ঢাকা: মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে জীবন বাঁচাতে নাফ নদীতে তিন ঘণ্টা সাঁতরিয়ে বাংলাদেশে পৌঁছেছে ১১ রোহিঙ্গা যুবক। সাঁতরিয়ে আসা ১১ তরুণ জানায়, জীবন বাঁচাতে ১৫ দিন জঙ্গলে লুকিয়ে ছিলেন। গাছের পাতা ও ফলমূল খেয়ে তারা বেঁচে ছিলেন।

বুধবার সুযোগ পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তিন ঘণ্টা সাঁতার কেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশের শাহপরীর দ্বীপে পালিয়ে আসে। তাদের একজন হামিদ হোছেন বলেন, পুরো গ্রাম মিয়ানমারের সেনাবাহিনী পুড়িয়ে দিয়েছে। ধরে ধরে তাদের গ্রামের যুবকদের হত্যা করছে।

তিনি জানান, জঙ্গলে থাকা অবস্থায় ২-৩ দিন না খেয়েও ছিলেন। গাছের ফল-মূল ও পানি খেয়ে কোনোমতে বেঁচে ছিলেন।

তারা জানান, সকাল ৭টার সময় মিয়ানমারের ওপার থেকে সাঁতার কাটা শুরু করেন। সকাল ১০ টায় শাহাপরীর দ্বীপের নাফ নদীর পাড় থেকে কোস্ট গার্ড তাদেরকে উদ্ধার করে শাহপরীর দ্বীপ জেটিতে নিয়ে আসেন।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, পানির খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে ১১ জন বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। এর মধ্য পাঁচজন নাফ নদীর পাড়ের কাছে চলে আসলেও অপর ছয় জন দূরে ছিলেন। তারা ক্লান্ত হয়ে যান। কোস্টগার্ডের টহল দল তাদের দেখে উদ্ধার করে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
২২ বার পঠিত হয়েছে