ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, সরকারের ওপর ভরসা নয়: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    সরকার ও পুলিশের ওপর নির্ভর করে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, সামনে যে বাস্তবতা তৈরি হচ্ছে, তাতে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, আর সে জন্য জনগণের মধ্যেই শক্ত সংগঠন গড়ে তোলা জরুরি।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ে যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, তখন আমরা নিজেরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছিলাম। বাংলাদেশ আবার সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে।”

নাহিদ ইসলাম বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তাই জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সংগঠিত জনগণই পারে এই সংকট মোকাবিলা করতে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচন হবে গণভোটের মতো। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে বলেই তারা প্রত্যাশা করছেন। তিনি জানান, এনসিপির প্রার্থীরা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের বার্তা নিয়ে শাপলা কলি প্রতীকসহ জনগণের দ্বারে দ্বারে যাবেন। “আমরা বাংলাদেশকে সংস্কারের পথে এগিয়ে নেবো। কখনোই আর ৫ আগস্টের আগের জায়গায় ফিরে যাবো না,” বলেন তিনি।

বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই স্বাধীনতা এসেছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের স্বপ্ন নিয়ে। কিন্তু স্বাধীনতার পরের ৫৪ বছরের ইতিহাসে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, স্বাধীন ভূখণ্ড পাওয়া গেলেও সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হয়নি। বরং দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেই ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গণবিপ্লব সংগঠিত হয়। “৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪, এই ভূখণ্ডের মানুষের দীর্ঘ লড়াইয়ের উত্তরসূরি আমরা,” বলেন নাহিদ ইসলাম।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এনসিপির এই নেতা বলেন, পতিত ও ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তাঁর ভাষায়, “বাংলাদেশের মানুষ এখন স্থিতিশীলতা আর স্বাভাবিক আইনশৃঙ্খলা চায়।” তিনি অভিযোগ করেন, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি সরকার।

নাহিদ ইসলাম বলেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।” নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৫ বার পঠিত হয়েছে