ঝালকাঠিতে স্ত্রী’র যৌতুক মামলায় স্বামী জেলহাজতে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্ত্রী’র করা যৌতুক মামলায় স্বামী সানাউল্লাহকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত । শনিবার সন্ধায় সানাউল্লাহকে কাঠালিয়ার আমুয়া বাজার থেকে গ্রেফতার করে
পুলিশ। রবিবার আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর কওে তাকে জেল হাজতে পাঠানো হয়। সানাউল্লাহ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের শাহ আলম তালুকদারের ছেলে। সানাউল্লাহর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৯৮০ সনের যৌতুক নিরোধ আইনের ৮ ধারায় ঝালকাঠি পৌরসভার কবিরাজ বাড়ী রোডের তোফাজ্জেল মুন্সির মেয়ে মোসাঃ তানিয়া আক্তার মামলা করেন (মামলা নং-১৯৩/১৮)। মামলার বিবরনে জানা যায় ইসলামী শরিয়ত মোতাবেক গত ২৫/০৯/২০১৩ তারিখ বিবাহে আবদ্ধ হয়।২ লাখ টাকা দেন মোহর ধার্যে বিবাহের হলফ নামা সম্পাদন পূর্বক স্বামী স্ত্রী হিসাবে দাম্পত্য জীবন কাটায়।বিবাহের পরে তাদের সংসারে ১টি ছেলে ও ১টি মেয়ে সন্তানের জন্ম হয়।কিন্তু প্রতারক স্বামী সানাউল্লাহ তার আত্মীয় স্বজনের বুদ্ধিতে ২ লাখ টাকা যৌতুক দাবী করে তার স্ত্রী কাছে। ইতিপূর্বে সানাউল্লাহ তার শ্বশুরের নিকট থেকে ধার বাবদ ৮০ হাজার টাকা গ্রহন করে যা অদ্যাবধি পরিশোধ করে নাই। বরং স্ত্রীসহ ছেলে মেয়ের কোন খোজখবর না নিয়ে শ্বশুরালয় মাসের পর মাস ফেলে রাখে। এ দিকে সানাউল্লাহর বিরুদ্ধে ঝালকাঠি শহরের কোর্ট রোড এলাকার তমা কম্পিউটার থেকে প্রতারণা করে ১২ হাজার টাকা নিয়ে আত্মসাত করার অভিযোগও রয়েছে।














