1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

টঙ্গীতে মশার কয়েলের আগুনে দগ্ধ ২

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মশার কয়েলের আগুনে একটি পোশাক কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। উত্তর আউচপাড়া খাঁপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- টাঙ্গাইল সদরের হোগরা এলাকার শাহজাহান মণ্ডলের ছেলে দীন ইসলাম (২৫) ও শেরপুর জেলার নকলা উপজেলার মধ্য নকলা এলাকার জাবেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৪)।

দীন ইসলামের মামা হযরত আলী জানান, তার ভাগ্নে ও জহিরুল স্থানীয় বিপ্লবের বাড়িতে ভাড়া থেকে হোপ লোন নামে একটি পোশাক কারখানায় চাকরি করে।

সোমবার রাতের খাবার খেয়ে তারা মশার কয়েল জ্বালিয়ে একই বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে তিনটার দিকে কয়েল থেকে আগুন দ্রুত বিছানায় ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে।

চিকিৎসককরা জানিয়েছেন, জহিরুলের শরীরের ৯০ শতাংশ এবং দীন ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোরে দগ্ধ দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এখন তাদের বার্ন ইউনিটে রাখা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews