1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করলো বিসিবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

খেলাধুলা : অবশেষে টাইগারদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশ দলের নতুন এই জার্সি।

চিরায়িত লাল-সবুজের সঙ্গে সোনালি আভায় ঠাঁই পেয়েছে বাঘের উপস্থিতি। ছোট্ট টিজারে নতুন জার্সি গায়ে ফ্রেমবন্দী হয়েছেন শান্ত-মিরাজসহ দলের ১৫ ক্রিকেটার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক টিজারের মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্তরা যে জার্সি গায়ে জড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন; এরই মধ্যে সেটা দর্শকদের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়াচ্ছে।

জার্সির পুরোটাই লাল সবুজ, এমন কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছে বিসিবি। পতাকার লাল-সবুজের মিশেল যেমন আছে, তৃতীয় রঙ হিসেবে ব্যবহার করা হয়েছে সোনালী রঙ।

সাধারণত ওয়ানডে ম্যাচে একটু ডার্ক কালার ব্যবহার করে বিসিবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গাঢ় সবুজ জার্সিতে আলাদা করে নজর করেছে বাঘের ছোঁয়া।

বাংলাদেশ দলের জার্সি খেলাপাগল মানুষের আবেগের জায়গা। যেকোনো টুর্নামেন্টের জার্সি তাদের সংগ্রহে থাকা চাই-ই চাই। সেই জার্সি গায়েই তারা খেলা দেখেন, গলা ফাঁটান; এবারও নিশ্চয়ই ব্যতিক্রম হবে না

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews