ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা!

প্রতিনিধির নাম :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কলসকাঠী ইউনিয়নের বেভাস গ্রামের গান্ধী আশ্রম সংলগ্ন খান বাড়িতে সাত্তার মৃধা (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তার ছেলের বিরুদ্ধে।

গত শুক্রবার সন্ধ্যার পর এই হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় নিহতের মানসিক ভারসাম্যহীন ছেলে বাদশা মৃধাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাদশা শুক্রবার সন্ধ্যার দিকে তার বাবার কাছে টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষুব্ধ হয় বাদশা। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে বাদশা ধারালো দা দিয়ে তার বাবাকে কোপাতে থাকে। সাত্তারের ডাক-চিৎকারে পাশের ঘরের লোকজন তাকে রক্ষার চেষ্টা করলেও তার আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  বাদশা মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে একজনকে কুপিয়ে আহত করে। টাকা চেয়ে না পেয়েই বাদশা তার বৃদ্ধ পিতাকে কুপিয়ে হত্যা করতে পারে বলে ধারনা করছে পুলিশ।

শনিবার দুপুরে বরিশাল মর্গে ময়না তদন্ত শেষে সাত্তার মৃধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত বাদশাকে আসামি করে মামলা দায়ের হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
১৬ বার পঠিত হয়েছে