ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স

টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারীর ড্রাম ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্ট : টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারীর ড্রাম ট্রাকের চাপায় এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে।

নিহত শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

দেলদুয়ার থানার ওসি শোয়েব আহমেদ বলেন, ঈদের ছুটিতে বাড়িতে আসে আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে তিনি নামাজ পরে হাঁটতে বের হন। হাঁটার এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারীর ড্রাম ট্রাক তাকে চাপা দিলে খুঁটির সাথে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন শোয়েব আহমেদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
৫৪ বার পঠিত হয়েছে