ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টাঙ্গাইলে ১১৯০ মণ্ডপের নিরাপত্তায় ৯ শতাধিক পুলিশ

প্রতিনিধির নাম :

টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় এক হাজার ১৯০টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ৯০২ জন পুলিশ ও পাঁচ হাজার ৭৬ জন আনসার সদস্য।

জানা যায়, জেলার এক হাজার ১৯০টি পূজা মণ্ডপের মধ্যে সবগুলোকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে জেলা পুলিশ। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপ রয়েছে ১৫৬টি, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মণ্ডপের সংখ্যা ৪২৪টি এবং সাধারণ মণ্ডপ রয়েছে ৬১০টি।

এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে বেজে উঠেছে ঢাক-ঢোল আর কাঁসর ধ্বনি। পূজামণ্ডপ ঘিরে শুরু হয়েছে উৎসব। পালা দিয়ে চলছে পূজা-অর্চনা। ১৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের পর সমাপ্তি ঘটবে।

টাঙ্গাইল শহরের শ্রী শ্রী কালীবাড়ি, আদালত পাড়া পূজা সংসদ, রেজিস্ট্রি পাড়া, সাবালিয়া, কলেজ পাড়া, থানা পাড়া, প্যারাডাইস পাড়া, করটিয়া, পাথরাইল, বাজিতপুর, বাঘিল, এনায়েতপুর, সন্তোষ পালপাড়া, বৈলণ্ঢা পালপাড়া, শাকরাইলসহ বিভিন্ন পূজা মণ্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও প্রতিটি মণ্ডপে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া স্থানীয় লোকজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। তবে আমরা সার্বক্ষণিক প্রতিটি মণ্ডপের খোঁজ-খবর নেব।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যও দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, এছাড়া মোবাইল টিম, সাদা পোশাকের পুলিশও কাজ করছে। আশা করছি, কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
৬ বার পঠিত হয়েছে