1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

টিম ইন্ডিয়ার কপালে ভাঁজ, রাজকোটের আকাশে ‘মহা’ বিপদ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯

সাইক্লোন ‘মহা’ নিয়ে চিন্তা ছিলই। বৃহস্পতিবার সকাল থেকেই রাজকোটের আকাশ ঢেকে রয়েছে কালো মেঘে। মাঝেমধ্যে চলছে বিক্ষিপ্ত বৃষ্টিও। আর তাতেই ভাঁজ পড়েছে রোহিত শর্মাদের কপালে। আজ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাজকোটের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি২০ ম্যাচ হওয়া নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়।

গত দু’দিন ধরেই ভারতের আবহাওয়া অফিস জানাচ্ছিল শক্তি সঞ্চয় করছে পূর্ব-মধ্য আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মহা’। বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোরের দিকে তা আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলে। ঝড়ের গতি হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে গুজরাটের জুনাগড়, গীর, সোমনাথ, আমরেলি, সুরাট, ভারুচ, আনন্দ, রাজকোট, আহমেদাবাদ-সহ রাজ্যের একটি বড় অংশে।
তিনটি টি২০ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচেই হেরে বসে আছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিকের ম্যাজিক্যাল ব্যাটিং আর ধোঁয়াশাকে মোকাবিলা করতে পারেনি টিম ইন্ডিয়া। ফলে আজকের ম্যাচ যদি ভেস্তে যায় তাহলে তৃতীয় ম্যাচ জিতলেও সিরিজ জেতা হবে না ভারতের। ভারতীয় খেলোয়াড়রা তাই চাইছেন, যেন খেলাটা হয়। সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত বাহিনীর মাথায় এখন ‘মহা’ বিপদ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews