ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

টুইটার যুদ্ধে অশ্বিন-গিবস

প্রতিনিধির নাম :

দুই দেশের দুই ক্রিকেটার। দুই প্রজন্মের ক্রিকেটারও তারা। তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়, ছোট একটি টুইটকে কেন্দ্র করেই যুদ্ধে জড়িয়ে পড়লেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও দক্ষিণ আফ্রিকার সাবেক হার্শেল গিবস। ঘটনার সূত্রপাত অশ্বিনের একটি টুইটকে ঘিরেই।

যেখানে একটি স্পোর্টস শু’র প্রচারে করেছিলেন অশ্বিন। একটি ট্যুইট করেন। যার জবাবে মজা করে পাল্টা টুইট করেন গিবস। যেখানে তিনি লেখেন, ‘এই জুতো তোমাকে আরও জোরে দৌড়তে সাহায্য করবে।’ কিন্তু অশ্বিন ব্যাপারটাকে সহজভাবে নেননি। পাল্টা টুইটে ২০০০ সালে গিবসের ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনাকে তুলে আনেন। পরে অবশ্য অশ্বিন সেটি ডিলিট করে দেন।

অশ্বিনের টুইটের পর গিবস যে পাল্টা টুইটটি করেছিলেন, সেখানে বলা ছিল, ‘আশা করি এবার তুমি আরও জোরে দৌড়োতে পারবে।’ পাল্টা অশ্বিন লেখেন, ‘তুমি যতটা জোরে বলছ তত জোরে হয়ত দৌড়োতে পারব না। দুর্ভাগ্যজনকবশত তোমার মতো ভাগ্য আমার নয়। তবে আমার মাথাটা খুব পরিষ্কার। তাই কখনো ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে পড়িনি।’

এরপরই গিবস লেখেন, ‘আমি মজা করেছিলাম। তুমি বুঝলে না।’ পরে অশ্বিন লেখেন, ‘আমিও মজা করেই জবাব দিয়েছি। মানুষ কীভাবে তা গ্রহণ করছে তার উপর সবকিছু নির্ভর করে।’

ফিক্সিংয়ের টুইটটি ডিলিট করে অশ্বিন ফের লেখেন, ‘যা আমার কাছে স্পর্শকাতর তা অন্যের কাছে নাও হতে পারে। যা তোমার কাছে স্পর্শকাতর তা হয়তো আমার কাছে নয়। আমার পরিবার ও ভক্তদের শ্রদ্ধা করি বলেই টুইটটি ডিলিট করেছি।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
২৬ বার পঠিত হয়েছে