ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ : হুমায়ুন কবির Logo হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর Logo কোয়ার্টার ফাইনালে কাল বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া Logo সাতক্ষীরার কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভাঙন; স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ শুরু Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের পর বেঁচে যাওয়া মানুষের সংগ্রাম Logo ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল Logo স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

টেকনাফে ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম :

কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা কারবারীকে আটক করেছে। শনিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর হোসনের ছেলে হোসেন আহমেদ (২০) ও একই ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ(৪৫)।
র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার দুপুরে লেদা পশ্চিম পাড়া সড়কে রাস্তার উপরে মাদক কারবারীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে কক্সবাজারের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
৩৯ বার পঠিত হয়েছে