1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

টেকনাফে গরু চরাতে গিয়ে নিখোঁজ দাদা-নাতনির লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
প্রতিনিধি, টেকনাফ, কক্সবাজার
৩১ আগস্ট ২০১৮, ১৬:৪৫
আপডেট: ৩১ আগস্ট ২০১৮, ১৮:০৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে গরু চরাতে গিয়ে নিখোঁজ হয় দাদা মো. ইউসুফ আলী (৭৫) ও তাঁর নাতনি রোজিনা আক্তার (১০)। নিখোঁজের দুই দিন পর আজ শুক্রবার সকাল আটটার দিকে উপজেলার হোয়াইক্যং উনছিপ্রাং রইক্ষ্যংখালের মুখে ভাসমান অবস্থায় রোজিনার লাশ এবং সকাল নয়টার দিকে ঝিমংখালী এলাকা থেকে ইউসুফ আলীর লাশ উদ্ধার করে পুলিশ।

গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোহাম্মদ ইউসুফ আলী ও আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার একসঙ্গে নাফ নদীর মৎস্য ঘের ও প্যারাবনে কয়েকটি গরু চরাতে করাতে যায়। দিন শেষে গরুগুলো বাড়িতে চলে এলেও তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা প্রথম আলোকে দাদা-নাতনির লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ দুটি হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নাফ নদীর খালের মোহনায় জোয়ার-ভাটায় কিংবা পাহাড়ি ঢলে তারা চাপা পড়েছিল।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক দীপংকর কর্মকার প্রথম আলোকে বলেন, স্থানীয়দের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে দাদা-নাতনির লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews